069 Al-Haqqa || সূরা আল-হাক্কাহ

069 Al-Haqqa || সূরা আল-হাক্কাহ

Author: Islamic Foundation Bangladesh December 31, 2021 Duration: 7:56

সূরা আল-হাক্কাহ‌ (আরবি ভাষায়: الحآقّة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৯ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-হাক্কাহ মক্কায় অবতীর্ণ হয়েছে।

.

নামকরণ

এই সূরাটির প্রথম শব্দটি থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরাটি الحآقّة (‘হাক্কাহ‌’) শব্দটি দ্বারা শুরু হয়েছে এটি সেই সূরা।[১]


নাযিল হওয়ার সময় ও স্থান

এ সুরাটি নবী মুহাম্মদে র মক্কী জীবনের প্রাথমিক যুগে অবতীর্ণ সূরাসমূহের একটি। এর বিষয়বস্তু থেকে বুঝা যায়,সূরাটি যে সময় নাযিল হয়েছিলো তখন নবীর বিরোধিতা শুরু হয়েছিলো ঠিকই কিন্তু তখনো তা তেমন তীব্র হয়ে ওঠেনি। মুসনাদে আহমাদ হাদীস গ্রন্থে উমর থেকে বর্ণিত হয়েছে: ইসলাম গ্রহণের পূর্বে একদিন রসূলুল্লাহকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হলাম। কিন্তু আমার আগেই তিনি মসজিদে হারামে পৌছে গিয়েছিলেন। আমি সেখানে পৌছে দেখলাম তিনি নামাযে সূরা আল হাক্কাহ পড়ছেন। আমি তার পেছনে দাঁড়িয়ে গেলাম, শুনতে থাকলাম। কুরআনের বাচনভঙ্গি আমাকে বিস্ময়ে অভিভূত করে ফেলেছিলো। সহসা আমার মন বলে উঠলো, লোকটি নিশ্চয়ই কবি হবে। কুরাইশরাও তো তাই বলে। সে মহূর্তেই নবীর মুখে একথাগুলোর উচ্চারিত হলোঃ “এ একজন সম্মানিত রসূলের বাণী। কোন কবির কাব্য নয়।” আমি মনে মনে বললামঃ কবি না হলে গণক হবেন। তখনই পবিত্র মুখে উচ্চারিত হলোঃ “এ গণকের কথা ও নয়। তোমরা খুব কমই চিন্তা-ভাবনা করে থাকো। একথা তো বিশ্ব-জাহানের রব বা পালনকর্তার পক্ষ থেকে নাযিলকৃত।” এসব কথা শোনার পর ইসলাম আমার মনের গভীরে প্রভাব বিস্তার করে বসলো। উমরের এ বর্ণনা থেকে জানা যায়, সূরাটি তার ইসলাম গ্রহণের অনেক আগে নাযিল হয়েছিলো। কারণ এ ঘটনার পর বেশ কিছুকাল পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি।


বিষয়বস্তুর বিবরণ

সূরাটির প্রথম রুকূ’তে আখেরাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় রুকু’তে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া এবং মুহাম্মাদ যে, আল্লাহর রসূল তার সত্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।


কিয়ামত ও আখেরাতের কথা দিয়ে প্রথম রুকূ’ শুরু হয়েছে। কিয়ামত ও আখেরাত এমন একটি সত্য যা অবশ্যই সংঘটিত হবে। আয়াত ৪ থেকে ১২ তে বলা হয়েছে যে, যেসব জাতি আখেরাত অস্বীকার করেছে শেষ পর্যন্ত তারা আল্লাহর আযাবের উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। অতপর ১৭ আয়াত পর্যন্ত কিয়ামত কিভাবে সংঘটিত হবে তা বর্ণনা করা হয়েছে। যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ার বর্তমান জীবন শেষ হওয়ার পর মানুষের জন্য আরেকটি জীবনের ব্যবস্থা করেছেন ১৮ থেকে ২৭ আয়াতে সে মূল উদ্দেশ্যটি বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে - সেদিন সব মানুষ তার রবের আদালতের হাজির হবে; সেখানে তাদের কোন বিষয়ই গোপন থাকবে না। প্রত্যেকের আমলনামা তার নিজের হাতে দিয়ে দেয়া হবে। পৃথিবীতে যারা এ উপলব্দি ও বিশ্বাসের ভিত্তিতে জীবন যাপন করেছিলো যে, একদিন তাদেরকে আল্লাহর কাছে নিজ নিজ কাজের হিসেব দিতে হবে, যারা দুনিয়ার জীবনে নেকী ও কল্যাণের কাজ করে আখেরাতের কল্যাণ লাভের জন্য অগ্রিম ব্যবস্থা করে রেখেছিলো তার সেদিন নিজের হিসেব পরিষ্কার ও নিরঝঞ্ঝাট দেখে আনন্দিত হবে। পক্ষান্তরে যেসব লোক আল্লাহর পারোয়া করেনি, বান্দার হকও আদায় করেনি, তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার মত কেউ থাকবে না। তারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে।


দ্বিতীয় রুকূ’তে মক্কার কাফেরদেরকে বলা হয়েছে - এ কুরআনকে তোমরা কবির কাব্য ও গণকের গণনা বলে আখ্যায়িত করছো। অথচ তা আল্লাহর নাযিলকৃত বাণী। তা উচ্চারিত হচ্ছে একজন সম্মানিত মুখ থেকে। এ বাণীর মধ্যে নিজের পক্ষ থেকে একটি শব্দও হ্রাস বা বৃদ্ধি করার ইখতিয়ার রসূলের নেই। তিনি যদি এর মধ্যে তার মনগড়া কোন কথা শামিল করে দেন তাহলে আমি তার ঘাড়ের শিরা (অথবা হৃদপিণ্ডের শিরা) কেটে দেবো। এ একটি নিশ্চিত সত্য বাণী। যারাই এ বাণীকে মিথ্যা বলবে শেষ পর্যন্ত তাদের অনুশোচনা করতে হবে।

.

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

.

#Islam #Quran #Al-Haqqa #আল-হাক্কাহ #IslamicFoundation #Recite #Bengali #bangla


অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 113

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
114 Al-Nas || সূরা নাস [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:46
সূরা আন-নাস (⁠আরবি⁠: سورة الناس; মানবজাতি) ⁠মুসলমানদের⁠ ধর্মীয় গ্রন্থ ⁠কুরআনের⁠ ১১৪ তম এবং সর্বশেষ ⁠সূরা⁠; এর ⁠আয়াত⁠, অর্থাৎ বাক্য সংখ্যা ৬ এবং ⁠রূকু⁠, তথা অনুচ্ছেদ সংখ্যা ১। সূরা আন-নাস ⁠মদীনায়⁠ অবতীর্ণ হয়েছে; যদিও…
113 Al-Falaq || সূরা ফালাক [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:45
সূরা আল-ফালাক (আরবি: سورة الفلق; নিশিভোর) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১৩ তম সূরা; এর আয়াত, অর্থাৎ বাক্য সংখ্যা ৫ এবং রূকু, তথা অনুচ্ছেদ সংখ্যা ১। সূরা আল-ফালাক মদীনায় অবতীর্ণ হয়েছে; যদিও কোন কোন বর্ণনায় একে মক…
112 Al-Ikhlas || সূরা ইখলাস [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:35
স্রষ্টার একত্ববাদের ঘোষণা [১] বা একনিষ্ঠতা (Arabic: الْإِخْلَاص, আল-ইখলাস ) [২] বা একত্ববাদ (আরবি: التوحيد, আত-তাওহীদ),[৩] যা সাধারণত সূরা আল-ইখলাস নামে পরিচিত, হলো কুরআনের ১১২ তম অধ্যায় (সূরা)। কুরআন এর এই (সূরা)টি মুস…
111 Al-Masad || সূরা লাহাব [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:46
সূরা আল লাহাব (আরবি: سورة اﻟﻠﻬﺐ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১১ তম সূরা। এর আয়াত সংখ্যা ৫ এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আবু লাহাবের আসল নাম ছিল আবদুল ওয্‌যা। সে ছিল আবদুল মোত্তালিবের অন্যতম সন্তান। গৌরবর্ণের…
110 An-Nasr || সূরা নাসর [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:43
সূরা আন নাসর (আরবি: سورة النصر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১০ তম সূরা। তাফসীরকারীদের সর্বসম্মত অভিমত এই যে, সূরাটি মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৩টি। সূরা নছর-এর অপর নাম সূরা "তাওদী"। "তাওদী" শব্দের অর্থ বি…
109 Al-Kafirun || সূরা কাফিরুন [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:54
সূরা আল কাফিরুন (আরবি: سورة الكافرون) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৯ তম সূরা। সারাংশ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সূরা কাফিরুন এবং সূরা ইখলাস ফজ…
108 Al-Kawthar || সূরা কাওসার [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:30
সূরাতুল কাউসার (আরবি: سورة الكوثر) মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৮ম সূরা।[১] এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩টি। কুরআনের সংক্ষিপ্ততম সূরা, যা দশটি শব্দ এবং বিয়াল্লিশটি অক্ষর নিয়ে গঠিত এবং পবি…
107 Al-Ma'un || সূরা মাউন [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:55
সূরা আল মাউন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৭ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭ টি। এ সূরায় কাফের ও মুনাফেকদের কতিপয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে।[…
106 Quraysh || সূরা কুরাইশ [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:41
সূরা কুরাইশ ⁠মুসলমানদের⁠ ধর্মীয় গ্রন্থ ⁠কুরআনের⁠ ১০৬ তম ⁠সূরা⁠। এই সূরাটি ⁠মক্কায়⁠ অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি। এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই…
105 Al-Fil || সূরা ফীল [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:49
সূরা ফীল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৫ম সূরা। এর আয়াত সংখ্যা ৫। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ফীল আরবী শব্দ যার অর্থ হস্তী বা হাতি। এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কা'বা গৃহকে ভূমিসাৎ…