098 Al-Bayyin || সূরা বাইয়্যিনাহ

098 Al-Bayyin || সূরা বাইয়্যিনাহ

Author: Islamic Foundation Bangladesh February 10, 2023 Duration: 2:22

সূরা আল বাইয়্যিনাহ (আরবি: سورة البينة‎‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৮ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং এর রূকু ১টি। আল বাইয়্যিনাহ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে।

Summary

  • 1-2 The idolaters stagger at the revelations of the Quran
  • 3-4 Jews and Christians dispute among themselves since the advent of Muhammad and his new religion
  • 5 Unbelievers of all classes threatened with divine judgments
  • 6 Those who disbelieve, from the People of the Book, and polytheists are the worst of all creatures, destined for hell[2]
  • 7-8 'Those who believed and done righteous deeds' are “the best of creatures”; their reward [3]

প্রথম আয়াতে রসূলুল্লাহ্‌-এর আবির্ভাবের পূর্বে দুনিয়াতে কুফর, শিরক, ও মূর্খতার ঘোর অন্ধকারের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, এহেন সর্বগ্রাসী অন্ধকার দূর করার জন্যে একজন পারদর্শী সংস্কারক প্রেরণ করা ছিল অপরিহার্য। রসূলুল্লাহ্‌ -এর জন্ম ও আবির্ভাবের পূর্বে আহ্‌লে-কিতাবরা সবাই তার নবুওয়তের ব্যাপারে ঐকমত্য পোষণ করত। কেননা, তাদের ঐশীগ্রন্থ তৌরাত ও ইঞ্জীলে রসূলুল্লাহ্‌ -এর নবুওয়ত, তার বিশেষ গুণাবলী ও তার প্রতি কোরআন অবতরন সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা ছিল। তাই ইহুদী ও খ্রীষ্টানদের মধ্যে এ ব্যাপারে কোন বিরোধ ছিল না যে, শেষ যমানার নবী ও রসূল হযরত মোহাম্মদ মোস্তফা আগমন করবেন, তার প্রতি কোরআন নাযিল হবে এবং তার অনুসরণ সবার জন্যে অপরিহার্য হবে।

“ আহ্‌লে কিতাবরা রসূলুল্লাহ্‌ -এর আবির্ভাবের পূর্বে তাঁর আগমনের অপেক্ষায় ছিল এবং যখন মুশরেকদের সাথে তাদের মোকাবেলা হত, তখনই তাঁর মধ্যস্থতায় আল্লাহ্‌ তাআলার কাছে বিজয় কামনা করে দোয়া করত যে, শেষ নবীর বরকতে আমাদের দান করা হোক। ”

অথবা তারা মুশরিকদেরকে বলতঃ

“ তোমরা আমাদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা করছ বটে, কিন্তু সত্বরই একজন রসূল আসবেন, যিনি তোমাদেরকে পদানত করবেন। আমরা তাঁর সাথে থাকব, ফলে আমদেরই বিজয় হবে। ”

রসূলুল্লাহ্‌ -এর আগমনের পূর্বে আহ্‌লে-কিতাবরা সবাই তার নবুওয়ত সম্পর্কে অভিন্ন মত পোষণ করত, কিন্তু যখন তিনি আগমন করলেন, তখন তারা অস্বীকার করতে লাগল। কোরআনেরও অন্য এক আয়াতে এ সম্পর্কে বলা হয়েছেঃ

“ তাদের কাছে যখন পরিচিত রসূল, সত্যধর্ম অথবা কোরআন আগমন করল, তখন তারা কুফর করতে লাগল। ”

আলোচ্য আয়াতে এ বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে যে, আশ্চর্যের বিষয়, রসূলের আগমন ও তাকে দেখার পূর্বে তো তাদের মধ্যে তার সম্পর্কে কোন মতবিরোধ ছিল না; সবাই তার নবুওয়ত সম্পর্কে একমত ছিল, কিন্তু যখন সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ শেষনবী আগমন করলেন, তখন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। কেউ কেউ বিশ্বাস স্থাপন করে মুমিন হল এবং অনেকেই কাফের হয়ে গেল।[১]

সবশেষে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে, যেসব আহ্‌লি কিতাব ও মুশরিক এই রসূলকে মেনে নিতে অস্বীকার করবে তারা নিকৃষ্টতম সৃষ্টি। তাদের শাস্তি চিরস্তন জাহান্নাম। আর যারা ঈমান এনে সৎ কর্মের পথ অবলম্বন করবে এবং দুনিয়ায় আল্লাহ্‌কে ভয় করে জীবন যাপন করবে তারা সর্বোত্তম সৃষ্টি। তারা চিরকাল জান্নাতে থাকবে। এই তাদের পুরস্কার।[২]


.

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

.

#Islam #Quran #Al-Bayyin #বাইয়্যিনাহ #IslamicFoundation #Recite #Bengali #bangla


অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 50

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
073 Al-Muzzammil || সূরা আল-মুজাম্মিল [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:55
সূরা আল মুজাম্মিল‌ (আরবি ভাষায়: المزّمّل) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৩ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল মুজাম্মিল মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম আ…
072 Al-Jinn || সূরা আল-জ্বিন [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:39
সূরা আল জ্বিন‌ (আরবি: الجنّ‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭২ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল জ্বিন মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় জ্বিন সম্প্রদায়ের কথা বলা হয়ে…
071 Nūḥ || সূরা নূহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:25
সূরা নূহ (আরবি ভাষায়: سورة نوح‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭১ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা নূহ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে ইসলামের নবী নূহ ও তার সম্প্রদায…
070 Al-Maarij || সূরা আল-মাআরিজ [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:37
সূরা আল-মাআরিজ‌ (আরবি ভাষায়: المعارج) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭০ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪৪ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-মাআরিজ মক্কায় অবতীর্ণ হয়েছে। . নামকরণ এই সূরাটির তৃতীয় আয়াত…
069 Al-Haqqa || সূরা আল-হাক্কাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:56
সূরা আল-হাক্কাহ‌ (আরবি ভাষায়: الحآقّة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৯ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-হাক্কাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। . নামকরণ এই সূরাটির প্রথম শব্দ…
068 Al-Qalam || সূরা আল-কলম [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:33
সূরা আল-কলম (আরবি ভাষায়: القلم) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-কলম মক্কায় অবতীর্ণ হয়েছে। . নামকরণ এই সূরাটির নামটি গৃহীত হয়েছে এর…
067 Al-Mulk || সূরা আল-মুলক [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:17
সূরা আল-মুলক (আরবি ভাষায়: الملك) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৭ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩০ এবং রূকুর সংখ্যা ২। সূরা আল-মুলক মক্কায় অবতীর্ণ হয়েছে। . নামকরণ এই সূরাটির প্রথম আয়াতের تَبَارَكَ الَّذِي…
066 At-Tahrim || সূরা আত-তাহরীম [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:45
সূরা আত-তাহরীম (আরবি ভাষায়: التّحريم) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ১২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আত-তাহরীম মদীনায় অবতীর্ণ হয়েছে। . নামকরণ এই সূরাটির প্রথম আয়াতে…
065 At-Talaq || সূরা আত-তালাক [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:53
সূরা আত-তালাক‌ (আরবি ভাষায়: الطّلاق) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৫ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ১২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আত-তালাক মদীনায় অবতীর্ণ হয়েছে। . "Divorce" [1] (Arabic: الطلاق‎,…