102 At-Takathur || সূরা তাকাসুর

102 At-Takathur || সূরা তাকাসুর

Author: Islamic Foundation Bangladesh April 12, 2023 Duration: 1:06

সূরা আত তাকাসুর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০২ তম সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং রূকুর সংখ্যা ১। আত তাকাসুর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।

তাকাসুর শব্দটি আরবি: كثرة থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ প্রচুর ধন-সম্পদ সঞ্চয় করা। হযরত ইবনে আব্বাস ও হাসান বসরী তফসীর করেছেন। এ শব্দটি প্রাচুর্যের প্রতিযোগিতা অর্থেও ব্যবহৃত হয়। কাতাদাহ্‌ এ অর্থই করেছেন। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ একবার এ আয়াত তেলাওয়াত করে বললেনঃ এর অর্থ অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহ্‌র নির্ধারিত খাতে ব্যয় না করা।[১][২]

নাযিল হওয়ার সময়কাল

আবু হাইয়ান ও শওকানী বলেন, সকল তাফসীরকার একে মক্কী সূরা গণ্য করেছেন। এ ব্যাপারে ইমাম সুয়ুতির বক্তব্য হচ্ছে, মক্কী সূরা হিসেবেই এটি বেশি খ্যাতি অর্জন করেছে। কিন্তু কিছু কিছু বর্ণনায় একে মাদানী সূরা বলা হয়েছে।এছাড়া রসুলল্লাহ (সঃ) মক্কী সূরার যে বৈশিষ্ট্যর কথা বলছিলেন তার সাথে অধিক পরিমাণ মিল তাই এটি মাক্কী সূরা


শানে নুযূল

ইবনে আবু হাতেম আবু বুরাইদার রেওয়ায়েত উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছেঃ বনী হারেসা ও বনিল হারস নামক আনসারদের দুটি গোত্রের ব্যপারে এ সূরাটি নাযিল হয়। উভয় গোত্র পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ভাবে প্রথমে নিজেদের জীবিত লোকদের গৌরবগাঁথা বর্ণনা করে। তারপর কবরস্থানে গিয়ে মৃত লোকদের গৌরবগাঁথা বর্ণনা করে। তাদের এই আচরণের ফলে আল্লাহ্‌র এই বাণী নাযিল হয়। কিন্তু শানে নূযুলের জন্য সাহাবায়ে কেরাম ও তাবেঈগণ যে পদ্ধতি অবলম্বন করেছেন তাকে এই সূরা নাযিলের উপলক্ষ বলে মেনে নেবার সপক্ষে প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না।


ইমাম বুখারী ও ইবনে জারীর হযরত উবাই ইবনে কা'বের একটি উক্তি উদ্ধৃত করেছেনঃ তাতে তিনি বলেছেনঃ "আমরা রসূলে করীম এর এ বাণীটিকে


“বনি আদমের কাছে যদি দুই উপত্যকা সমান সম্পদ থাকে তারপরও সে তৃতীয় একটি উপত্যকার আকাঙ্খা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরে না। ”

কুরআনের মধ্যে মনে করতাম। এমন কি শেষ পর্যন্ত আলহাকুমুত্‌ তাকাসুর সূরাটি নাযিল হয়।"[৩]


বিষয়বস্তুর বিবরণ

এ সূরার মুল বিষয়বস্তু হলো আখিরাত। আখিরাত সম্পর্কে সজাগ এবং আখিরাতে যে অর্জিত সম্পদের হিসাব নেওয়া হবে সে বিষয়েই সতর্ক করা হয়েছে।


আলোচ্য বিষয়

দুনিয়া পাওয়ার ধান্দায় পরিণাম। Summary

  • 1-3 Men spend their time seeking the things of this world
  • 3-5 The judgment-day shall reveal their folly
  • 6-8 In consequence they shall see hell-fire [1]

.

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

.

#Islam #Quran #At-Takathur #তাকাসুর #IslamicFoundation #Recite #Bengali #bangla


অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 50

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
083 Al-Mutaffifin || সূরা মুতাফ্‌ফিফীন [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:07
সূরা আত মুত্বাফ্‌ফিফীন‌ (আরবি ভাষায়: المطفّفين‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮৩ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩৬; তবে এতে কোন রূকু তথা অনুচ্ছেদ নেই। সূরা আত মুত্বাফ্‌ফিফীন‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এ…
082 Al-Infitar || সূরা ইনফিতার [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:36
সূরা আল-ইনফিতার‌ (আরবি ভাষায়: الانفطار‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮২ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ১৯; তবে এতে কোন রূকু তথা অনুচ্ছেদ নেই। সূরা আল-ইনফিতার‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…
081 At-Takwir || সূরা আত-তাকভীর [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:24
সূরা আত-তাকভীর‌ (আরবি ভাষায়: التكوير) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮১ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৯; এর রূকু তথা অনুচ্ছেদ ১ টি। সূরা আত-তাকভীর‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম আয়াতের كُو…
080 Abasa || সূরা আবাসা [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:46
সূরা আবাসা‌ (আরবি ভাষায়: عبس‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮০ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪২; এর রূকু তথা অনুচ্ছেদ ১ টি। সূরা আবাসা‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম শব্দ عَبَسَ থেকে এই সূ…
079 Al-Nazi'at || সূরা আন-নাযিয়াত [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:04
সূরা আন নাযিয়াত‌ (আরবি ভাষায়: النّزعت‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৯ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আন নাযিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম শব্…
078 An-Naba || সূরা আন-নাবা [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:52
সূরা আন নাবা‌ (আরবি ভাষায়: النّبا) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৮ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং এর রূকুর সংখ্যা ০২ টি। সূরা আন নাবা মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ সূরার দ্বিতীয় আয়াতের عَنِ النَبَا…
077 Al-Mursalat || সূরা আল-মুরসালাত [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:07
সূরা আল-মুরসালাত‌ (আরবি ভাষায়: المرسلت) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৭ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-মুরসালাত‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম আয়…
076 Al-Insan || সূরা আদ-দাহর [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:48
সূরা আদ-দাহর‌ (আরবি ভাষায়: الدَّهْرِ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৬ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩১ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। এই সূরাটি সূরা আল ইনসান (আরবি ভাষায়: الإٍنسان) নামেও পরিচিত। সূরা আ…
075 Al-Qiyama || সূরা আল-কিয়ামাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:14
সূরা আল-ক্বিয়ামাহ‌ (আরবি ভাষায়: القيامة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৫ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-ক্বিয়ামাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…
074 Al-Muddaththir || সূরা আল-মুদ্দাস্সির [not-audio_url] [/not-audio_url]

Duration: 8:07
সূরা আল মুদ্দাস্সির‌ (আরবি ভাষায়: المدثر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৪ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল মুদ্দাস্সির মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…