103 Al-Asr || সূরা আছর

103 Al-Asr || সূরা আছর

Author: Islamic Foundation Bangladesh April 13, 2023 Duration: 0:35

সূরা আছর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৩ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি।

সূরা আছর কুরআনের একটি সংক্ষিপ্ত সূরা তবে মুসলামানদের কাছে এটি বেশ তাৎপর্যপূর্ণ সূরা এবং অনেক মুসলমান মনে করে মানুষ এ সূরাটিকেই চিন্তা ভাবনা সহকারে পাঠ করলে তাদের ইহকাল ও পরকাল সংশোধনের জন্যে যথেষ্ট হয়ে যায়। সূরার বক্তব্য অনুসারে এ সূরায় স্রষ্টা যুগের কসম করে বলেছেন যে, মানবজাতি অত্যন্ত হ্মতিগ্রস্ত এবং এই হ্মতির কবল থেকে কেবল তারাই মুক্ত, যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে - ঈমান বা স্রষ্টার প্রতি বিশ্বাস, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং ধর্য্য রাখার উপদেশ দান।[১]

নাযিল হওয়ার সময় ও স্থান

মুজাহিদ , কাতাদাহ ও মুকাতিল একে মাদানী বলেছেন । কিন্তু মুফাসসিরগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ একে মক্কী সূরা হিসেবে গণ্য করেছেন। আর এই সূরার বিষয়বস্তু সাক্ষ্য দেয় , এটি মক্কী যুগেরও প্রাথমিক পর্যায়ে নাযিল হয়ে থাকবে। সে সময় ইসলামের শিক্ষাকে সংক্ষিপ্ত ও অত্যন্ত হৃদয়গ্রাহী বাক্যের সাহায্যে বর্ণনা করা হতো। এভাবে শ্রোতা একবার শুনার পর ভুলে যেতে চাইলেও তা আর ভুলতে পারতো না এবং আপনা আপনি লোকদের মুখে তা উচ্চারিত হতে থাকতো।

শানে নুযূল

ওলীদ ইবনে মুগিরা,আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব প্রমুখ মুশরিক বলত যে , মুহাম্মদ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে । এ পরিপ্রেক্ষিতে (তাদের কথার অসারতা প্রমাণ করে) আল্লাহ তা'আলা সূরাটি নাযিল করেন।

বিষয়বস্তুর বিবরণ

তাফহীমুল কোরআনের ব্যাখ্যা অনুসারে, সময় মানে বিগত সময়-অতীত কালও হতে পারে আবার চলিত সময়ও। এই চলিত বা বর্তমান কাল আসলে কোনো দীর্ঘ সময়ের নাম নয়। বর্তমান কালে প্রতি মুহূর্তে বিগত হচ্ছে এবং অতীতে পরিণত হচ্ছে। আবার ভবিষ্যতের গর্ভ থেকে প্রতিটি মুহূর্ত বের হয়ে এসে বর্তমানে পরিণত হচ্ছে এবং বর্তমান থেকে আবার তা অতীতে বিলীন হয়ে যাচ্ছে। এখানে যেহেতু কোনো বিশেষত্ব ছাড়াই শুধু সময়ের কসম খাওয়া হয়েছে, তাই দুই ধরনের সময় বা কাল এর অর্ন্তভূক্ত হয়। অতীতকালের কসম খাওয়ার মানে হচ্ছেঃ মানুষের ইতিহাস এর সাক্ষ্য দিচ্ছে, যারাই এই গুনাবলী বিবর্জিত ছিল তারাই পরিনামে হ্মতিগ্রস্ত হয়েছে। আর বর্তমানকালের কসম খাওয়ার অর্থ হল যে, বর্তমানে যে সময়টি অতিবাহিত হচ্ছে সেটি আসলে এমন একটি সময় যা প্রত্যেক ব্যক্তি ও জাতিকে দুনিয়ায় কাজ করার জন্য দেয়া হয়েছে।[২]

আয়াত সমূহ

وَالْعَصْرِ

১. শপথ অপরাহ্নের;

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত;

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
৩. কিন্তু তারা ব্যতীত, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে উপদেশ দেয় সত্যের এবং উপদেশ প্রদান করে ধৈর্য্যের৷

Summary

  • 1-2 Men generally seek for gain and find loss
  • 3 The righteous, however, are the exception to this rule [3]


.

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

.

#Islam #Quran #Al-Asr #আছর #IslamicFoundation #Recite #Bengali #bangla



অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 50

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
104 Al-Humazah || সূরা হুমাযাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:06
সূরা হুমাযাহ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৪ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯ টি। এ সূরাটিতে তিনটি জঘন্য গোনাহের কথা বলা হয়েছে। গোনাহ্‌ তিনটি হল গীবত, সামনাসামনি দোষারোপ করা ও মন্দ ব…
102 At-Takathur || সূরা তাকাসুর [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:06
সূরা আত তাকাসুর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০২ তম সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং রূকুর সংখ্যা ১। আত তাকাসুর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তাকাসুর শব্দটি আরবি: كثرة থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ প্রচুর ধন-সম্পদ সঞ্চ…
101 Al-Qaria || সূরা ক্বারিয়াহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:07
সূরা আল ক্বারিআহ বা আল ক্বারিয়াহ (আরবি: سورة القارعة‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনের ১০১তম সূরা। এর আয়াত সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১। এটি একটি মক্কী সূরা অর্থ্যাৎ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার প…
100 Al-Adiyat || সূরা আদিয়াত [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:25
সূরা আল-আদিয়াত (আরবি: سورة العاديات‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০০ তম সূরা, এর আয়াতের সংখ্যা ১১টি, এর রূকুর সংখ্যা ১টি এবং ৩০ পারা। আ'দিয়াত সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল-আদিয়াত এর বাংলা অর্থ হল অভিযানকা…
099 Al-Zalzalah || সূরা যিলযাল [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:12
সূরা যিল্‌যাল(আরবি: سورة الزلزلة‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৯ তম সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং এর রূকুর সংখ্যা ১। যিলযাল সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার বিষবস্তু হচ্ছে, মৃত্যুর পর মানুষের পরকালের জীবন…
098 Al-Bayyin || সূরা বাইয়্যিনাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:22
সূরা আল বাইয়্যিনাহ (আরবি: سورة البينة‎‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৮ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং এর রূকু ১টি। আল বাইয়্যিনাহ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। Summary 1-2 The idolaters stagger at the rev…
097 Al-Qadr || সূরা ক্বদর [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:53
সূরা আল-কদর (বা ক্বদর) (আরবি: سورة القدر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রূকুর সংখ্যা ১। আল ক্বদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।[১] কদরের এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর মাহাত্…
096 Al-Alaq || সূরা আলাক্ব [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:13
আল আলাক্ব (আরবি ভাষায়: العلق) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৬ তম সূরা। সূরা আলাক্বের আয়াত সংখ্যা ১৯। এতে একটি রূকু রয়েছে। নাযিল হওয়ার সময় ও স্থান সূরা আলাক্ব মক্কায় অবতীর্ণ। এটি মক্কী সূরা হিসাবে পরিগণিত। এই স…
095 At-Tin || সূরা ত্বীন [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:08
সূরা আত-ত্বীন (আরবি: التين‎‎) মুসলিম ধর্মগ্রন্থ আল-কুরআনের ৯৫ তম সূরা। এর মোট আটটি আয়াত বা বাক্য রয়েছে। ত্বীন শব্দের অর্থ আঞ্জির বা ডুমুর। এই সূরাতে আল্লাহর উপর ঈমান (বিশ্বাস) এবং সৎকর্মশীলতার উপর গুরুত্ব আরোপ করা হয়ে…
094 Al-Inshirah || সূরা ইনশিরাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 0:53
সূরা ইনশিরাহ পবিত্র কুরআনের ৯৪ তম সূরা। এর আয়াত সংখ্যা ৮, এটি মক্কায় অবতীর্ন তাই ইনশিরাহ মক্কি সূরা। Summary A map of Mecca, circa 1790. Sura Ash-Sharhh was revealed in Mecca, around 611 CE. 1-4 God made Muhammad’s missi…