106 Quraysh || সূরা কুরাইশ

106 Quraysh || সূরা কুরাইশ

Author: Islamic Foundation Bangladesh November 24, 2023 Duration: 0:41

সূরা কুরাইশ ⁠মুসলমানদের⁠ ধর্মীয় গ্রন্থ ⁠কুরআনের⁠ ১০৬ তম ⁠সূরা⁠। এই সূরাটি ⁠মক্কায়⁠ অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি।

এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই সম্পৃক্ত। সম্ভবতঃ এ কারণেই কোন কোন মাসহাফে এ দু'টিকে একই সূরারূপে লেখা হয়েছিল। উভায় সূরার মাঝেখানে বিসমিল্লাহ্‌ লিখিত ছিল না। কিন্তু ⁠হযরত ওসমান⁠ যখন তাঁর খেলাফতকালে কোরআনের সব মাসহাফ একত্রিত করে একটি কপিতে সংযোজিত করান এবং সাহাবায়ে-কেরামের তাতে ইজমা হয়, তখন তাতে এ দু'টি সূরাকে স্বতন্ত্র দু'টি সূরারূপে সন্নিবেশিত করা এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ্‌ লিপিবদ্ধ করা হয়। হযরত ওসমান -এর তৈরি এ কপিকে 'ইমাম' বলা হয়।⁠[১]⁠

শানে নুযূল

সূরার প্রথম আয়াতে উল্লিখিত কুরাইশ শব্দ থেকেই উক্ত নামে সূরার নামকরণ করা হয়েছে। একে "সূরা ইলাফ" বলা হয়। উম্মু হানি বিনতু আবূ তালেব হতে বর্ণিত রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কুরাইশদের সাতটি বিষয়ে মর্যাদা দান করেছেন:

(১) আমি তাদের মধ্য হতে।

(২) নবুওয়াত তাদের মধ্য হতে এসেছে।

(৩) কাবাগৃহের তত্ত্বাবধান।

(৪) হাজীদের পানি পান করানোর দায়িত্ব পালন।

(৫) আল্লাহ তাদেরকে হস্তীবাহিনীর বিরুদ্ধে সাহায্য করেছেন।

(৬) উক্ত ঘটনার পর কুরাইশরা দশবছর যাবৎ আল্লাহ তা‘আলা ব্যতীত কারো ইবাদত করেনি।

(৭) আল্লাহ তাদের বিষয়ে কুরআনে পৃথক একটি সূরা নাযিল করেছেন যাতে তাদের ব্যতীত আর কারো আলোচনা করা হয়নি।

বিষয়বস্তুর বিবরণ

সুরা কুরাইশের মধ্যে কুরায়েশদের নিকট বায়তুল্লাহর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং একনিষ্ঠভাবে কাবার মালিকের ইবাদতের প্রতি আহবান করা হয়েছে। নিম্নে এ বিস্তারিত আলোচনা করা হল—

মুহাম্মদের আগমনের পূর্বকাল থেকেই মক্কার কুরাইশরা বিভিন্ন প্রকার কুসংস্কার ও কাবা শরীফে অবস্থিত ৩৬০টি মূর্তির পূজা করা হতো। তা সত্ত্বেও আল্লাহ তাদের প্রতি বহুবিদ নিয়ামত ও সুযোগ সুবিধা প্রদান করেছিলেন শুধু মাত্র কা’বার কারণেই। এমনকি তারা শীতকালে ইয়ামেন ও গ্রীষ্মে সিরিয়া বা সাম দেশে ব্যবসা বাণিজ্য করতে অভ্যস্ত ছিল। আর পবিত্র কা’বার কারণেই তারা ইয়ামেন ও সিরিয়া নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারত। তাছাড়া কাবার জন্যই তারা আবরাহ বাদশাহর হাত থেকে রক্ষা পেয়েছিল। আর এসমস্থ বহুবিদ নিয়ামত তারা প্রাপ্ত হয়েছিল শুধু মাত্র কাবার অধিবাসী বলেই। তাই আল্লাহ আলোচ্য সূরায় কাবার গুরুত্ব তুলে ধরে, তথায় অবস্থিত দেব-দেবীর পূজা-আর্চনা না করে, উক্ত ঘরের প্রভু তথা আল্লাহর প্রতি ইবাদত করার আহ্বান করেছেন।

বাংলা অনুবাদ

  1. যেহেতু কুরাইশরা অভ্যস্ত;
  2. অভ্যস্ত শীত ও গ্রীষ্মের সফরে,
  3. এই ঘরের রবের ইবাদাত তাদের করা উচিত।
  4. যিনি তাদের ক্ষুধামুক্তি দিয়েছেন এবং নিরাপদ রেখেছেন।

Summary

  • 1-4 The Quraish exhorted to thank God for commercial privileges.⁠[1]⁠

.

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

.

#Islam #Quran #Quraysh #কুরাইশ #IslamicFoundation #Recite #Bengali #bangla


অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 50

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
083 Al-Mutaffifin || সূরা মুতাফ্‌ফিফীন [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:07
সূরা আত মুত্বাফ্‌ফিফীন‌ (আরবি ভাষায়: المطفّفين‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮৩ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩৬; তবে এতে কোন রূকু তথা অনুচ্ছেদ নেই। সূরা আত মুত্বাফ্‌ফিফীন‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এ…
082 Al-Infitar || সূরা ইনফিতার [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:36
সূরা আল-ইনফিতার‌ (আরবি ভাষায়: الانفطار‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮২ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ১৯; তবে এতে কোন রূকু তথা অনুচ্ছেদ নেই। সূরা আল-ইনফিতার‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…
081 At-Takwir || সূরা আত-তাকভীর [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:24
সূরা আত-তাকভীর‌ (আরবি ভাষায়: التكوير) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮১ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৯; এর রূকু তথা অনুচ্ছেদ ১ টি। সূরা আত-তাকভীর‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম আয়াতের كُو…
080 Abasa || সূরা আবাসা [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:46
সূরা আবাসা‌ (আরবি ভাষায়: عبس‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮০ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪২; এর রূকু তথা অনুচ্ছেদ ১ টি। সূরা আবাসা‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম শব্দ عَبَسَ থেকে এই সূ…
079 Al-Nazi'at || সূরা আন-নাযিয়াত [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:04
সূরা আন নাযিয়াত‌ (আরবি ভাষায়: النّزعت‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৯ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আন নাযিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম শব্…
078 An-Naba || সূরা আন-নাবা [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:52
সূরা আন নাবা‌ (আরবি ভাষায়: النّبا) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৮ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং এর রূকুর সংখ্যা ০২ টি। সূরা আন নাবা মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ সূরার দ্বিতীয় আয়াতের عَنِ النَبَا…
077 Al-Mursalat || সূরা আল-মুরসালাত [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:07
সূরা আল-মুরসালাত‌ (আরবি ভাষায়: المرسلت) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৭ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-মুরসালাত‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম আয়…
076 Al-Insan || সূরা আদ-দাহর [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:48
সূরা আদ-দাহর‌ (আরবি ভাষায়: الدَّهْرِ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৬ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩১ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। এই সূরাটি সূরা আল ইনসান (আরবি ভাষায়: الإٍنسان) নামেও পরিচিত। সূরা আ…
075 Al-Qiyama || সূরা আল-কিয়ামাহ [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:14
সূরা আল-ক্বিয়ামাহ‌ (আরবি ভাষায়: القيامة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৫ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-ক্বিয়ামাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…
074 Al-Muddaththir || সূরা আল-মুদ্দাস্সির [not-audio_url] [/not-audio_url]

Duration: 8:07
সূরা আল মুদ্দাস্সির‌ (আরবি ভাষায়: المدثر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৪ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল মুদ্দাস্সির মক্কায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরাটির প্রথম…