030 Ar-Rum || সূরা আর-রুম

030 Ar-Rum || সূরা আর-রুম

Author: Islamic Foundation Bangladesh May 9, 2021 Duration: 21:55

আর রুম , (আরবি: سورة الروم‎‎), (রোমান জাতি), মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৩০ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬০ টি।


নাযিল হওয়ার স্থান ও সময়

সূরা রুম পবিত্র মক্কায় নাযিল হয়, এটি তাই মাক্কি সূরা। সূরা রুমের শুরতেই যে ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে তা থেকে নাযিলের সময় কাল চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায়। এখানে বলা হয়েছে যে, “নিকটবর্তী দেশে রোমীয়রা পরাজিত হয়েছে।”সে সময় আরবের সন্নিহিত রোম অধিকৃত এলাকা ছিল জর্দান,সিরিয়া ও ফিলিস্তীন। এসব এলাকায় রোমানদের ওপর ইরানীদের(পার্সিয়ানদের)বিজয় ৬১৫ খৃষ্টাব্দে পূর্ণতা লাভ করেছিল। এ থেকে পূর্ণ নিশ্চয়তা সহকারে বলা যেতে পারে যে, এ সূরাটি সে বছরই নাযিল হয় এবং হাবশায় হিজরাতও এ বছরই অনুষ্ঠিত হয়।

নামকরণ

প্রথম আয়াতের ‘গুলিবাতির্‌ রুম’ থেকে সূরার নাম গৃহীত হয়েছে।


030 Ar-Rum || সূরা আর-রুম

অর্থসহ কোরান তেলাওয়াত

Quran Recite with Bengali Translation

Islamic Foundation Bangladesh

#Islam #Quran #আর-রুম #Ar-Rum #IslamicFoundation #Recite #Bengali #bangla


অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation একটি এমন পডকাস্ট যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের সম্পূর্ণ তেলাওয়াত বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়। প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে সুরার আয়াতগুলো সুস্পষ্ট ও সুললিত কণ্ঠে শোনা যায়, তারপরই বাংলা ভাষায় তার অর্থ ব্যাখ্যা করা হয়। এই পডকাস্টটি শুধুমাত্র তেলাওয়াত শোনার জন্য নয়, বরং বাংলাভাষী শ্রোতাদের জন্য কোরআনের বাণীকে সরাসরি ও গভীরভাবে বুঝতে একটি সহজ পথ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে অথবা বিশেষ ইবাদতের সময় এই অডিও সংস্করণটি আধ্যাত্মিক প্রশান্তি ও জ্ঞানের উৎস হতে পারে। শ্রোতারা পুরো কোরআনই একটির পর একটি এপিসোডে শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগটি মূলত কোরআনের জ্ঞানকে সকলের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের কাছে, পৌঁছে দিতে একটি অবিরাম চেষ্টা। এই পডকাস্টে প্রতিটি শব্দের সূক্ষ্মতা ও অর্থের প্রতি যত্ন নেওয়া হয়েছে, যাতে শ্রবণকারীরা কেবল শুনতেই না, অনুধাবনও করতে পারেন। এটি ধর্ম, ইসলাম ও আধ্যাত্মিকতা বিষয়ক একটি সম্পূর্ণ রিসোর্স, যা বাড়িতে, পথে কিংবা যেকোনো স্থানে নিয়মিতভাবে অনুসরণ করা যায়।
Author: Language: Bengali Episodes: 113

অর্থসহ কোরান তেলাওয়াত || Quran Recitation with Bangla Translation
Podcast Episodes
022 Al-Hajj || সূরা আল-হাজ্জ্ব [not-audio_url] [/not-audio_url]

Duration: 33:56
সুরা আল হাজ্জ্ব (আরবি: سورة الحج‎‎, "তীর্থযাত্রা, হজ্জ") কুরআনের ২২তম সূরা। এই সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ৭৮। সুরাটি মূলত মুসলমানদের অবশ্য পালনীয় ধর্মীয় কর্ম হাজ্জ্ব এবং হাজ্জ্ব সংক্রান্ত দিকটি বেশি…
021 Al-Anbiya || সূরা আল-আম্বিয়া [not-audio_url] [/not-audio_url]

Duration: 33:19
সূরা আল আম্বিয়া (আরবি: سورة الأنبياء‎‎ "নবীগণ") মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের একুশতম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১১২ টি। নামকরণ কোন বিশেষ আয়াত থেকে এ সূরার নামকরণ করা হয়নি। এই সূরায়…
020 Ta-Ha || সূরা ত্বোয়া-হা [not-audio_url] [/not-audio_url]

Duration: 36:54
সূরা ত্বোয়া-হা , (আরবি: سورة طه‎‎, (ত্বোয়া-হা) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের বিংশ সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১৩৫ টি। Summary 1-3 The Quran an admonition from God to the faithful 4-7…
018 Al-Kahf || সূরা আল-কাহফ [not-audio_url] [/not-audio_url]

Duration: 43:45
আল কাহফ (আরবি ভাষায়: الكهف) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১৮ তম সূরার আয়াত সংখ্যা ১১০ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। আল কাহফ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় কোরাইশদের তিনটি প্রশ্নের কথা এবং প্রশ্নের উত্তর দ…
019 Maryam || সূরা মরিয়ম [not-audio_url] [/not-audio_url]

Duration: 26:35
সূরা মারইয়াম (আরবি ভাষায়: سورة مريم‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১৯ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৬। সূরা মারইয়াম মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথমে হযরত জাকার…
016 An-Nahl || সূরা আন-নাহল [not-audio_url] [/not-audio_url]

Duration: 50:38
সূরা আল নাহল , (আরবি: سورة النحل‎‎), (মৌমাছি) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ষোলতম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১২৮টি। নামকরণ এই সূরার ৬৮ আয়াতের وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ বাক্যাং…
017 Al-Isra || সূরা বনী-ইসরাঈল [not-audio_url] [/not-audio_url]

Duration: 42:27
বনী-ইসরাঈল বা সূরা ইসরা (আরবি ভাষায়: سورة الإسراء) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মুহাম্মাদ এর মেরাজের ক…
015 Al Hejr || সূরা আল-হিজর [not-audio_url] [/not-audio_url]

Duration: 19:09
সূরা আল হিজর (আরবি: سورة الحجر‎‎, বাংলায়: প্রস্তরময় ভূভাগ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের পনেরতম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯৯টি। নামকরণ এই সূরার ৮০ নং আয়াত থেকে আল হিজর শব্দটি থেকে…
014 Ibrahim || সূরা ইব্রাহীম [not-audio_url] [/not-audio_url]

Duration: 24:02
সূরা ইব্রাহীম , (আরবি: سورة ابراهيم‎‎, (নবী ইব্রাহিম) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের চৌদ্দতম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৫২ টি। নামকরণ এই সূরার ৩৫ নং আয়াতে উল্লেখিত وَإِذْ قَالَ إِبْرَا…
013 Ar-Ra'd || সূরা আর-রাদ [not-audio_url] [/not-audio_url]

Duration: 24:09
আর-রাদ (আরবি: سورة الرعد‎‎, বজ্রনাদ) কুরআনের ১৩ তম সূরা, এর আয়াত সংখ্যা ৪৩টি। আর-রাদ সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। নামকরণ এই সূরার তেরো নম্বর (আরবী) আয়াতের বাক্যাংশের “আর্‌ রা’দ” শব্দটিকে এ সূরার নাম হিসেবে গণ্য করা হ…